Animal (2023)
১)গোটা পৃথিবী Mario Puzo’র “Godfather”এর ভীষণ ভক্ত; এমনকি আমি নিজেও Mario Puzo এবং Francis Ford Coppola’র “Godfather(1972)” এর এক সামান্য ভক্ত। আগামী ১লা ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে Sandeep Reddy Vanga’র আলোচিত সিনেমা “Animal”। “Godfather” ভক্তরা জেনে খুশি হবেন যে, “Animal” এর গল্পটি “Godfather” থেকে অনুপ্রাণিত। (Godfather এর আদলে লিখা)।
২) Sandeep Reddy Vanga তার এই সিনেমায় Stanley Kubrick এর “Eyes Wide Shut(1999)” এবং The Killing(1956) এর মুখোশ থিওরিকে Homage/শ্রদ্ধা প্রদর্শন করছেন। (Arjan Vaili নামে একটা গান প্রকাশ করা হয়েছে ইতোমধ্যে)।
৩) Park Chan Wook পরিচালিত কোরিয়ান মাস্টারপিস “Oldboy (2003)” দেখেননি এমন লোক পাওয়া দুষ্কর। এই সিনেমার Corridor Scene টি ছিল সর্বকালের অন্যতম সেরা একশন সিকোয়েন্স। Homage দেয়া হচ্ছে Animal মুভিতেও।
৪) Sandeep Reddy Vanga’র Kabir Singh সিনেমাকে ক্রিটিক্সরা ভায়োলেন্ট সিনেমা আখ্যায়িত করেছিল। এরপর জেদের বসে এক ভায়োলেন্ট গল্প লিখেছিলেন Sandeep। নাম Animal : হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবথেকে ভায়োলেন্ট সিনেমা।
৫) সচরাচর Story and Direction দিতে দেখা যায় বেশিরভাগ ডিরেক্টরদেরই। কিন্তু একইসাথে Story - Direction - Editing একজনকে দিতে দেখা যায়না। Sandeep Reddy Vanga is a Writer Editor Director of his next movie. খুব দুর্লভ সমাহার / Rare Combination। (সামনে রাজকুমার হিরানি আসছে Dunki নিয়ে)।
৬) বর্তমান সময়ে ২ঘণ্টা ৪০ মিনিটের বেশি রানটাইম এর সিনেমা দর্শক দেখতে চায়না এবং পরিচালকরাও ব্যবসায়িক ক্ষতি বা শো কমে যাওয়ার কথা ভেবে লেন্থী সিনেমা বানাতে চান না। (উপরন্তু পারেন ও না বটে)। Animal এর Runtime ৩ঘণ্টা ২১মিনিট।
(পরিশেষে: রিউমারস চলছে যে, ভিলেন বোবা। রকস্টার , বারফির পরে আরেকটা ভয়ানক একটিং দেখা যাবে রণবীর কাপুরের।এই বছরের অন্যতম ভালো মিউজিক এলবাম হবে Animal)

No comments