Day 1 : Panchagarh to Darjeeling প্রথম দিনের সবকিছু মনে আছে আমাদের | প্রথম রাত্রে কি হয়েছিল মনে নাই |

আমি , হাবিব , জিমি , শামীম আর প্রান্ত | আমাদের জার্নি শুরু হয় এইখানে থেকে | পঞ্চগড় থেকে বাংলাবান্ধা | সকাল ১০টা | আমি বাসস্ট্যান্ডে এসে বসে ছিলাম অনেক্ষন | সবাই অনেক লেট করে এসেছিলো | অতঃপর বাস ছাড়লো |




ফুলবাড়ী পোর্টার কাজ শেষে বাংলা টাকা কে ইন্ডিয়ান রুপিতে রূপান্তর করলাম |মোদির দেশে প্রথম সেলফি | বাংলাবান্ধা পোর্ট পার হতে হতে দুপুর ৩টা বেজে গিয়েছিলো |





ফুলবাড়ী মোর এসে প্রথমেই পেটপূজো করে নিলাম |

পেটপূজো শেষে ১৫ রুপির পান খেয়ে ঈমান ঠিক করার একটা সফল চেষ্টা চালিয়েছিলাম সবাই |






ফুলবাড়ী থেকে সোজা চলে গেলাম দার্জিলিং মোড়ে | গাড়ির স্টার্টের আশায় ২ঘন্টা বসে বসে বাল ফালাচ্ছিলাম |


পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় উঠতে উঠতে ড্রাইভারজি হঠাৎ যাত্রা বিরতি দিলো | মমো আর চা খেয়ে একটু গরম হওয়ার ব্যর্থ প্রয়াস করলাম | ঠান্ডা শুরু হয়ে গিয়েছিল এতক্ষন |





রাত ৯টা নাগাদ পৌঁছেছিলাম দার্জিলিং এ | রাত্রের গোরখা পথে হেটে হেটে ম্যালে যাচ্ছিলাম হোটেলের আশায় |



 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.