Jawan

 Jawan এর রিভিউটা হল, এই সিনেমা কখনোই সপ্তাহে দুইবার তিনবার দেখার মত সিনেমা না। কারণ, আপনার গলা ভেঙে যাবে, আপনি ক্লান্ত হয়ে যাবেন; অসুস্থ হবেন মাস্ট। সিনেমার শুরুর ৩মিনিটের মধ্যেই সিনেমাহলটা স্টেডিয়ামে পরিণত হয়। প্রচুর হাসবেন। অন্তত ৩বার ইমোশনাল হবেন। ৪০+ চিল্লাবেন। শাহরুখের জন্যই ২০+বার। এমন কিছু একশন দেখবেন যেগুলো কখনোই এক্সপেরিয়েন্স করেন নি। গল্পের ভেতরে গল্প, গল্পের ভেতরে আবার গল্প দেখবেন। অনেক layers, sub-plot. Larger than Life definitely. এটলি এত মাস সিকোয়েন্স তৈরি করেছে! অভাবনীয়! Very well written.  আর সিনেমাহলের কথা বলি, আমি লক্ষ্য করলাম, এই সিনেমায় পপকর্ন খাওয়ার সুযোগ খুব কম। চিল্লাচিল্লি করে কুল পাওয়া যায়না, ভুট্টা খাব কখন!  সপ্তাহে দুই তিনবার সিনেমাহলে বসে এই সিনেমা ভুলেও দেখবেন না। খুব সাবধান। আপনার ভোকাল কর্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাতের ঘড়ি, মানিব্যাগ, ফোন এইগুলো ব্যাগে রাখবেন। অন্যথায় চিল্লাচিল্লি, ফালাফালি আর লাফালাফিতে অসুবিধে হতে পারে। তারপর, Easy কাপড় পড়ে যাবেন। যেমন: হাফপ্যান্ট , টি শার্ট এইগুলো। রোলার কষ্টারের মত সিনগুলোতে বেশি enjoy করতে পারবেন। যথেষ্ট পানি রাখবেন কাছে।গলা শুকিয়ে কাঠ হয়ে যায়; প্রচুর পিপাসা পায়। দুই লিটার রাখলে ভালো; পাশেরজনকেও হেল্প করতে পারবেন। অতি ইমোশনাল লোকদের জন্য একটাই সাজেশন,পর্যাপ্ত টিস্যু রাখবেন মাস্ট। আমি এইটার অভাব আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি। শেষমেষ নিজের জামা ব্যবহার করতে হয়েছে। গুডলাক। যাই,আমি গলার যত্ন নিব। কি করলে ভাঙ্গা গলা ঠিক হয় দ্রুত? গরম পানি দিয়ে Gargle করতে হবে মনে হয়।  বছরে তিনটা ঈদ হয়ে গেল, রোজা, কুরবানী ও Jawan!

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.