The Banshees of Inisherin (2022)

 ''একা একা পথ চলা, একা একা কথা বলা '' নচিকেতা চক্রবর্তীর এই লাইনগুলো যেন আরো চূড়ান্তভাবে ভেসে উঠেছিল চোখের সামনে, যখন The Banshees of Inisherin (2022) নামক এই সিনেমাটি দেখছিলাম। মানুষের একাকিত্ব কে; বন্ধুহীন জীবন যাপন কে; কঠোর এক পরিণতির মাধ্যমে দেখিয়ে দিল এই সিনেমার পরিচালক। যার Three Billboards Outside Ebbing, Missouri (2017) নামে সিনেমাটিতেই তিনি জাত চিনিয়েছিল।

.

ভালো সিনেমা অথবা পছন্দের জনরার সিনেমা দেখলে মন অটোমেটিকালি ভালো হয়ে যায়। ইদানিং তো একদমই সিনেমা দেখা হয় ই না। বছরে হয়তবা ৩-৪ টা সিনেমা দেখা হয় যেইগুলো আমাকে অথবা আমার ভাবনার জগৎকে একটু ত্বরান্বিত করে বা আন্দোলিত করতে পরে। যেমন গত বছর দেখা The Turin horse (2011); আমি হয়তবা কয়েকবছর এইটার ঘোরে থাকব। এই যে, মন মত সিনেমা গুলো দেখার পেছনে একজন Perfect Recommender এর হাত আছে; সে হল Shohail Shuvo । ওর কথা ধরেই দেখতে বসা The Banshees of Inisherin(2022)। 

শুরুতেই, একদম শুরুতেই আমেরিকান ফোক মিউজিক দিয়ে মন মাতানো গল্প শুরু হয়। গল্পটা হল, হঠাৎ দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে কথা বন্ধ হয়ে যাওয়া থেকে কিভাবে তাদের মধ্যে শত্রুতা ও প্রতিশোধপরায়ণতা জন্ম দেয় তাই নিয়ে। 

Barry lyndon কে বুকের ভেতর নিয়ে চলি, তাই কোন সিনেমায় যখন আমি কোন সুন্দর লোকেশন দেখি , সাথে সাথেই বুকে ধপ করে উঠে। মনে হয়, এমন কিছু যাতে না দেখি যা ব্যারি লিন্ডন কে ক্রস করে যাবে। এইরকম একটা অদ্ভুত ভয় নিয়ে বিগত তিন চার বছর থেকে চলছি। এই মুভির শুরুর দিকে তেমন ভয় ই লাগছিল। তাও আবার লন্ডন, আয়ারল্যান্ড এর লোকেশন। 

এই মুভিটা তে একটা disturbing scene, incident আশেপাশে ঘুর ঘুর করে তারপরও সেই জিনিসটা বসে বসে দেখতেও হয় বলেই হয়তবা ডিরেক্টর সার্থক। একাকিত্ব কে portrait করা হয়েছে বিভিন্ন রূপক দিয়ে। বন্ধুত্ব হারানোকে বোঝানো হয়েছে কাক দিয়ে। একা হয়ে যাওয়ার প্রচুর শিল্প যেন মিলে যায় এই সিনেমার মৌলিক গল্পের সাথে। যেমন:

.

''অবশেষে জেনেছি মানুষ একা! 

জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!''

.

দেখছিলাম আর ভাবছিলাম,  আবুল হাসান- এর এই মহৎ কবিতাটি যেন মুহূর্তেই মূর্ত হয়ে উঠলো এই সিনেমায়। বোনের প্রতি আকুলতা; ভালোবাসা; তাকে প্রতি ক্ষণে স্মরণ করা; বোনের ভাইকে ছেড়ে যাওয়া টা যে কতটা কষ্টের তার করুন ব্যাখ্যা দিছে The banshees of Inisherin। 

.

বন্ধুর প্রতি ভালোবাসা আছে কিন্তু মুখ ফুটে বলতে না পারার এক গান শুনেছিলাম চিরকুটের।

.

''একটা চিৎকার যদি শব্দহীন হয়, 

একটা নীরবতা অনেক কথা বলে।''

এই সিনেমাটি যেন এইরকমই নিঃসঙ্গতা, অভিমানের বহিঃপ্রকাশ। 

.

বেস্ট ফিল্ম , সাপোর্টিং এক্টর, একট্রেস আর বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে তে অস্কার পেলে অবাক হব না। যদিও অস্কার কমিটি- ব্রিটিশ ফিল্ম বলে  ''বেস্ট ফিল্ম'' পুরষ্কার টা নাও দিতে পারে। তবুও মনে গেথে থাকবে অনেকদিন।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.