চন্দ্রিল ভট্টাচার্য।
''মন রে
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম''
.
''চন্দ্রবিন্দু'' র কথা পড়লেই কেন জানি 'মন' গানের এই লাইনটির কথা হুট করে মনে পড়ে। কেন পড়ে? জানিনা। ''চন্দ্রবিন্দু'' মানে এরা সবাই; 'মন', 'ভিনদেশী তারা', 'বন্ধু তোমায়', 'সুইটহার্ট', 'মধ্যবিত্ত ভিরুপ্রেম', 'এইটা তোমার গান', 'ফেরারী মন', 'এভাবেও ফিরে আসা যায়'। চন্দ্রিল ভট্টাচার্য- সময়ের একজন সবথেকে বড় সমাজ চিন্তক। চন্দ্রবিন্দুর প্রথম গান শোনারও কয়েক বছর পরে চন্দ্রিল ভট্টাচার্য কে চেনা। গীতিকবি হিসেবে নয়, বরঞ্চ একজন বক্তা; যিনি সমস্যাগুলোকে সহজভাবে উপস্থাপন করেন, সমাজ চিন্তক; যিনি রসবোধের মাধ্যমে সময়কে মানুষের সাথে যুক্ত করেন এবং একজন সাহিত্য - শিল্প ও সিনেমা গবেষক হিসেবে। যার সবরকম সেমিনার ইউটিউবে সার্চ দিয়ে শোনার এবং নিজের মধ্যে লালন করার একটা স্বভাব ভার্সিটি পড়ার শুরুর দিক থেকেই আমার ভেতরে জন্ম নিয়েছিল। উনাকে জানতে পেরেই চন্দ্রবিন্দুর প্রতি ভালোবাসা আরো দিন দিন বেড়েছে। যদিও, ঠিক এভাবে বললেও ভুল হবে। কেননা, চন্দ্রবিন্দুর নিজের মধ্যেই এত উপাদান যে তা কঠিনতম হৃদয়কেও মুগ্ধ করবেই। চন্দ্রিল এর কথা শোনা পৃথিবীর অন্যতম লোভনীয় এক কর্মের মধ্যে পড়ে। Shuvo রাতে কল করে যেতে বলল, তাই লোভের বশে; দ্বিধাবোধ ছাড়াই; চন্দ্রিল এর কথার গাড়ি ধরতে গিয়েছিলাম।
.
''কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন?
সে টেলিফোন!''
এই লাইনগুলোর জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল চন্দ্রিল ভট্টাচার্য।

No comments