ট্যুর
ট্যুর এর একটা বেস্ট পার্ট ছিল পঞ্চম দিন। যেই ক্ষণ গুলো আজীবন রয়ে যাবে স্মৃতিতে (এমনকি স্মৃতিশক্তি হারিয়ে গেলেও)। একটা শহর,শত মানুষ,হাজার পাহাড় আর লক্ষাধিক মুহূর্ত মিলে শেষের দিনগুলো যে মনের গহীন অন্তঃস্থলে এতটাই শক্তিশালী অবস্থান ধরে রাখবে তা আমাদের কারোরই ভাবনায় ছিল না। কিছুদিন আগেই Al Jabid জিমির সাথে ট্যুর নিয়ে কথা হচ্ছিলো। দুইজনই অনেক স্মৃতিচারণ করলাম। অবশেষে বুঝলাম, যে যত দূরেই থাকি না কেন , magnetic force টা এখনো কাজ করে। আজো যেন মনে হয়, আবারও ওই মানুষগুলোই একসাথে বের হয়ে পরি। হ্যা, এই চিন্তাগুলো ঘটার একটি অন্যতম মূল কারণ হল গ্যাংটক নিজেই। সে আকৃষ্ট করতে পারে বলেই মনে হয় বের হই। ঐ শহরের বাতাস মানুষকে মাদকাচ্ছন্ন করতে পারে। ঐ শহরে চুম্বকের সমমেরু পরস্পরকে আকর্ষণ করে। উত্তরমেরু উত্তরমেরু কে আকর্ষণ করে, আবার দক্ষিণ মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। আসলেই ওই শহর, শহর নয়। শহর যেন কবিতা হারিয়ে সংগতি।

No comments