Why Naatu Naatu? OSCAR!





 Naatu Naatu কেন Best Original Song এ অস্কার পাইলো?? 

(এই প্রসঙ্গে Apu Nazrul  ভাই এর এক পোষ্টে এই কমেন্ট করেছিলাম। ভাবলাম লেখাটা পোস্ট এর যোগ্যতা অর্জন করে। এই কারণগুলো আমার একান্ত নিজস্ব চিন্তা ভাবনার ফসল; আর কিছুনা।) 

১)সিনেমার বাজার তুলনায় ভারত গত ৬-৭ বছরে একটা বড়সড় মার্কেট হয়ে গেছে। প্রতিবছর প্রায় ৫০০-৬০০মিলিয়ন ডলার এর মার্কেট এ পরিনত হয়ে গেছে। এই মার্কেট কে প্রমোট করলে তাদের ফায়দা আছে। তাদের ব্যবসা হয় এইসব হলে। ভারত থেকে গতবছর হলিউডের ফিল্ম গুলোই শ শ কোটি টাকা ইনকাম করছে। (Spider man, avatar 2, ইত্যাদি) মাল্টিপ্লেক্স বাড়বে, হল বাড়বে , ব্যবসা বাড়বে ।

.

২) মেরুকরণের পলিটিক্স এ এখন রাশিয়া, চায়না, কোরিয়া,সৌদি , ইরান একপাশে হয়ে গেছে। ইন্ডিয়াও অতি দ্রুত হাতছাড়া হয়ে যেতে পারে বলে একটু ক্ষির খাইয়ে দিল।

.

৩)  গতবছর সৌদি ট্যুরে বাইডেন সরকার: অবহেলিত। গতবছর ভারত ট্যুরে সৌদি সরকার: বন্ধুত্ব। গত কয়েক বছরে বাইডেন সরকার বা পশ্চিমারা মিউচ্যুয়াল ফ্রেন্ড তৈরি করতে একটু ব্যর্থ। ভারতকে বন্ধু বানানোর ব্যর্থ চেষ্টা হয়ত।

.

৪) রাশিয়া; চীনকে সাথে নিয়ে গতবছর ভারতের সাথে ভালো সম্পর্কের জন্য বসেছে। যেটা হয়তবা পশিমাদের ভালো লাগেনি। অথবা এলার্জির কারণ ও হতে পারে। তারা (রাশিয়া-চিনরা) যে RRR (তথা ভারতীয় কৃষ্টি , সংস্কৃতি ) কে কোন কিছু দিয়েই সম্মানিত করতে পারবে না তার একটা মেসেজ ছিল এই পুরষ্কার। (কিন্তু আদতে এইগুলো গুনার টাইম কারোর ই নাই; এই ভুল ভাঙবে মার্কিনীদের)

.

৫) রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যু মাথায় রেখে। ওইখানে শ্যুট হইছে বলে। আবারো একটু সুড়সুড়ি দেয়া তাছাড়া আর কিছুই না।

.

৬) এইরকম একটা পুরষ্কার পাওয়ার পর যখন সবাই বলে ''i am at the top of the world'' তখন একটা ক্লিয়ার মেসেজ সবার কাছে পৌঁছে যায় যে, “আমেরিকা কিন্তু বস” । এইযে বস সাজার যে খুচরা কিছু পলিটিক্স; এইগুলো আমেরিকার বংশ পরম্পরায় আছে । ঐটাই করলো পুরষ্কার টা দিয়ে।

৭) ভারসাম্য বজায় রাখার জন্য যে অস্কার কমিটি এর আগে প্রচুর পুরষ্কার অযোগ্য দের হতে তুলে দিছে তার কমছে কম ২০-৩০ টা উদাহরণ দিতে পারব। নাতু নাতু তন্মেধ্যে একটা।

.

৮) অনেক বছর পর অস্কার এর realize হইছে যে আমরা ইন্ডিয়াকে কিছু দেইনা কেন?

.

আরো অনেক কিছু ভাই .....

এখন বহু বহু তত্ত্ব বাজারে ঘুরতেছে যে গানটা মশাই খুব ইউনিক। এই আছে, ওই আছে, নতুনত্ব আছে। সত্যি কথা বললে মুখ পুড়ে; আসলে  যেই ক্যাটাগরিতে অস্কার পাইলো, মানে বেস্ট অরিজিনাল সং - এই ক্যাটাগরিতে ফেয়ারলি অস্কার দিলে ,৯৫টা অস্কার আসরের মধ্যে ভারতের ঝুলিতে কনফিডেন্ট লি ১০টা পুরষ্কার থাকতই। সংগীতের মৌলিকতা; নতুনত্ব; কারুকাজ; ও নির্মাণশৈলীর; বিবেচনায় ভারতীয় সংগীতকে কখনোই খাটো করে দেখার কোন অবকাশ নাই। এর আগে কেন তাদের হুশ ফিরেনি!


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.