Hawaa 2022

 



“হাওয়া (২০২২)” র জন্য যেকোন রাষ্ট্র গর্ববোধ করতে পারে। বাংলাদেশের মানুষ যেভাবে হন্য হয়ে সিনেমা হলে ভীড় জমিয়েছিল তা শতভাগ জায়েজ; এবং কলকাতার ফেস্টিভ্যাল গুলোতে “হাওয়া” দেখতে যাওয়ার জন্য যে উপচে পড়া লাইন হয়েছিল তা একদমই যথচ; যথার্থ; যথাযথ; ও প্রাসঙ্গিক; হাওয়া দারুন। গভীর রাতে সিনেমা দেখতে দেখতে যদি এমন হয় যে, ঘুমের তাড়নায় আপনার চোখ জ্বলতেছে কিন্তু তবুও আপনি সিনেমার শেষটুকু দেখতে চান; তারমানে কিছু একটা ব্যাপার আছে। চরিত্রগুলো রাতের ঘুম কেড়ে নেওয়ার মতোই। যদিও সিনেমার গল্পে ঢুকতে বেশ কিছুক্ষণ সময় নিছে, কিন্তু ধৈর্য্য ধরলে ভালো কিছুই পাওয়া যায়। রহস্যের মোড়কে মোড়া একটু টক ঝাল মিষ্টি প্রেম। 

আমি আবার দেখতে রাজি;

জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি,

যদি ভাসিয়ে তুলো তুমি। 

.

সত্যিই , খুব অধিকার নিয়ে বলা যায় “হাওয়া” বাংলাদেশের সিনেমা। “হাওয়া” আমার দেশের সিনেমা।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.