কেন রাত নেমে পড়ে পৃথিবীর বুকে?
কেন রাত নেমে পড়ে পৃথিবীর বুকে? রাত পৃথিবীতে আসে বলেই বুকের ব্যাথাগুলো, দুঃখগুলো তাজা হয়; মানুষকে কেড়ে নিয়ে যায়,আবার ঐ হারিয়ে যাওয়া মানুষগুলোই জ্বলে উঠে আকাশে। মানুষ না ফেরার দেশে চলে গেলে তারা হয়ে যায়; স্টার। সেইখান থেকে কি দেখতে পায় পৃথিবীকে? জানতে পারে আমরা কেমন আছি? অথবা মনের কথাগুলো কি শুনতে পায়? তাকে নিয়ে আমার ভাবনাগুলো কি বুঝতে পারে? আমার এতসব প্রশ্নের জবাব কোথায়? মানুষটাকে ছেড়ে দিলেও, স্মৃতিগুলো তো ছাড়া যাচ্ছে না। পথচলা সহজ দিনে দুপুরে, রাত আসলেই স্মৃতিরা মিছিল শুরু করে। কি উচ্ছাস স্বরের হাসিমুখ ছিল!
ফিরবো বললেই সবসময় ফেরা যায়না। ফিরবো বললেই সবাই সবসময় ফিরে না। আলোকবর্তিকা হাতে নিয়ে যেই মানুষগুলো আমাদের জীবনে এসে আলো জ্বালিয়ে দেয়, সেই মানুষগুলোই দূরে যেতে যেতে এত আলোকবর্ষ দূরে চলে যায় যে সে চাইলেও আর ফিরতে পারেনা।

No comments