যুদ্ধ

  যুদ্ধ বেঁধে গিয়েছে। 

আলোতে-আলোতে যুদ্ধ। 

সাদা রাতে কালো ধোঁয়ার যুদ্ধ।

হিতের বিপরীতে-যুদ্ধ। 

অর্থের পক্ষে, 

সামর্থ্যের বিপক্ষে যুদ্ধ।

অন্ত্রের ভেতরে গণতন্ত্রের যুদ্ধ।

এ যেন শুধু মদের সাথে স্বাদের যুদ্ধ।

ভালোবাসা যেখানে মৃত, তার কবরমাটির যুদ্ধ।

সাঁজোয়া যানের পরিপাটি যুদ্ধ।

তোমরা সবাই আজকাল বেশ যুদ্ধ নিয়ে মত্ত।

উত্তর দাও, 

বঙ্গবন্ধু নামক বিশ্ববিদ্যালয়ে আমার বোন কেন গণধর্ষিত?


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.