Humayun Ahmed: Filmmaker in my eyes ( হুমায়ুন আহমেদ : আমার চোখে যিনি ফিল্মমেকার )

 



 হুমায়ুন আহমেদ ই বোধয় সর্বশেষ বাঙালি সেরা চলচ্চিত্রকার । এই লোকের সিনেম্যাটিক সেন্স যে কত উচ্চতম পর্যায় ছিল তা ধরতে আমাদের বহুবছর লেগে যাবে । " শ্রাবণ মেঘের দিন " হয়তবা কোনদিন সর্বকালের সেরা সিনেমা গুলোয় থাকবে না কিন্তু বাংলা ভাষায় জন্ম নিয়েছি বলেই নেহাত গর্ব করেই বলতে পারি এমন একখান সিনেমার প্রেমে আমি পড়েছিলাম । সফল প্রেম । সিনেমায় মিউজিক ব্যবহারের রুচির দিক দিয়ে , তথাগতিত ৯০দশকে আসা ভারত ও বাংলাদেশের সকল অফবিট চলচ্চিত্র নির্মাতারদের মধ্যে হুমায়ুন আহমেদ ই সবচেয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখবে তা আমি নির্দ্বিধায় বিশ্বাস করি । অনেকের দ্বিমত থাকতে পারে । তবে আমি মানি । "চন্দ্রকথা" সিনেমার ওপেনিং এ "আমার শ্যাম যদি হইত মাথার কেশ" গানের ইন্সট্রুমেন্টাল মনে গেঁথে যায় খুব । বারবার মনে পড়ে "আজ রবিবার" নাটকে আবুল হায়াত যখন মাথা নিচু করে গেয়ে উঠে "মাটিরও পিঞ্জিরার মাঝে বন্ধি হইয়ারে , কান্দে হাসন রাজার মন ময়না রে"। এইসব কিছু দেখে কোনভাবেই হুমায়ুন এর মিউজিকের রুচিকে উপেক্ষা করা যায়না । অথবা "শ্রাবণ মেঘের দিন" এর মতির গলায় যখন বারী সিদ্দিকীর "কেহ গরিব অর্থের লাইগা কেহ গরিব রূপে , এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে " এই গানের সিলেকশন মাইন্ডটাকে কি আপনি আমি কখনো অবজ্ঞা করে চলে যেতে পারবো? যদি যাই তাহলে তা হবে পাপ, মহাপাপ ।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.