Vincent Van Gogh
Vincent Van Gogh
ইতিহাসের পাতাগুলো আওরালে কিছু নাম পাওয়া যায় যারা পৃথিবীকে শুধু দিয়েই গিয়েছে , কিন্তু কিছু দেখে যেতে পারেনি , নিয়ে যেতে পারেনি । তেমনি একজন মানুষ সর্বকালের সবচেয়ে অসাধারন পেইন্টার ভিনসেন্ট ভ্যান গখ । সারাজীবন দুঃখ দুর্দশা দৈনতার মধ্যে বেচে থাকা এই মানুষটা মারাও গিয়েছে অনেক ব্যাথা , অনেক কস্ট বুকে নিয়ে । না খেতে পারার যন্ত্রনায় । জীবনের কঠোর দেনা পাওনার হিসেব নিয়ে । ২৮ বছর বয়সে প্রথম তুলি হাতে নেয় আর ৩৭ বছর বয়সে মারা যায় । মৃত্যুর অনেক বছর পরে কোটি কোটি টাকায় বিক্রি হয়েছিল যে চিত্রকর্মগুলো সেগুলো একেছিলেন মাত্র ৯ বছরে। একেছিলেন ২১০০ টির উপরে চিত্রকর্ম , প্রায় ৮০০ টি তৈলচিত্র । আজকের এই দিনে , ২৯ শে জুলাই , ১৮৯০ সালে , অভারস সু ও্যেজ (ফ্রান্সে) মারা যান এই মহান প্রতিভাধর ব্যাক্তিটি ।
চিত্রকর্মের ধরনঃ Realism, Post-Impressionism, Modern art, Impressionism, Japonisme, Cloisonnism, Pointillism, Neo-Impressionism
তাকে ঘিরে প্রচুর চলচিত্র - সিরিজ এর মধ্যে যেগুলো দেখতে পারেনঃ
Loving Vincent (2017) : মাস্ট ওয়াচ । এইটা দেখা ফরজ । তার মৃত্যুর রহস্য ঘিরে , ভক্তদের হাতে আকা তৈলচিত্র দিয়ে বানানো একটা সিনেমা ।
At Eternity's Gate (2018) : willem dafoe এর কাজ দেখে মুগ্ধ না হলে পয়সা ফেরত ।
Lust for life (1956) : তাকে নিয়ে বানানো প্রথম দিকের একটা কাজ । ক্লাসিক কাজ পছন্দ থাকলে দেখতে পারেন ।
Van Gogh: Painted with Words:Benedict Cumberbatch যে শুধু শারলক হওয়ার জন্য জন্মেনি তা বুঝবেন ।
" DOCTOR WHO ": এই সিরিজের ৫ম সিজনের ১০ নাম্বার এপিসোডে ভিনসেন্ট ভ্যান গখের দেখা পাওয়া যায় । যারা ভিনসেন্ট কে চেনেন তারা কান্না থামাতে পারবেন না । আমি ঝাপ্সা চোখে দেখেছিলাম ।


No comments