Sunflower (1970 )
Country: Italia
Genre: Drama
Directed by : Vittorio De Sica
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে, নিজের বাগদত্তা-Antonioর বাড়িতে না ফেরা অনেক বেশি ভাবিয়ে তোলে ইতালীয় নারী Giovanna কে। কোন মতেই মেনে নিতে পারে না যে, তার প্রণয়ের-আবেগের-মনিকোঠার-ভালোবাসার মানুষটি হারিয়ে গিয়েছে সেই যুদ্ধের ময়দানে। এই নারী- নিজের জীবনের সব সম্বল এক করে, দুচোখে একরাশ স্বপ্ন নিয়ে- পাগলের মত হন্য হয়ে, দেশে-দেশান্তরে খুঁজতে বেরিয়ে যায় তার প্রেমিককে। তারপর কি খুঁজে পায় Antonio কে ? নাকি হতে হয় তাকে নিশ্চুপ ? আহা! কি মায়াবী মিউজিক আর সিনেমাটোগ্রাফি! এই নিয়েই এক ছোট্ট কিন্তু সুগভীর আবেগজড়িত গল্প এবং দৃষ্টিনন্দন এক সিনেমার ডিরেকশন দিয়েছেন সর্বকালের সেরা ডিরেক্টর Vittorio De Sica । আমি মানি-আমি বিশ্বাস করি, উনার Bicycle Thieves(1948)এ রিয়েলিজমের আঁচড় দেখে যারা হাজার হাজার বছর বেঁচে থাকা শিখে নিয়েছে তাদেরকে কোন ভাবেই হতাশ করবে না Sunflower(1970) ।
বেশ কিছুদিন আগে, পোস্ট গ্রাজুয়েশনে লো কার্বন এন্ড রেসিলিয়েন্ট ডেভলপমেন্ট এর এক ক্লাসে এসে প্রফেসর ইউরোপিয়ান নারীদের পুরুষের প্রতি আকৃষ্টতার উদাহরণ দিতে যেয়ে Sunflower(1970) সিনেমাটির কথা উল্লেখ করেন। অনেকদিনযাবৎ সিনেমাটি দেখার তীব্র আকাঙ্খা মনে জমাট বেঁধে থাকলেও, সময় স্বল্পতার কারণে দেখা হয়ে উঠছিল না। অতঃপর দেখা হলো।
No comments