পৃথিবীটা বাউলদের হোক।।
কথাগুলো দেশের বিরুদ্ধে নয়; সরকারের বিরুদ্ধে নয়; কথাগুলো হল “হক কথা” , যারা এদের গায়ে হাত তোলে, তারা আমরাই। এইযে লোকগুলোকে মারা হয়, এরা বাউল; এরা পৃথিবীর ব্যতিক্রমী আত্মাগুলোর একজন। এরা শিল্প করে; এরা শিল্পী; এরা নতুনকে আগলে ধরতে জানে। নতুন যেকোন জিনিসকে সম্মান করতে জানে। তারা জানে, শিল্প মানে নতুনত্ববোধ; যা আমাদের মত পুঁচকে পাখির মস্তিকে ধরা পড়ে না। নতুনত্বকে গ্রহণ করতে শিখুন; শিল্প মানেই ব্যতিক্রমীতা। “নতুনত্ব”রা গতানুগতিক না; গদবাধা না। শুধু কালো সানগ্লাসে নয়, নীল সানগ্লাসেও পৃথিবীটাকে দেখা যায়। বেগুনে আপনার এলার্জি, সবার না। তাই বলে, কাউকেই যে আর নীল সানগ্লাস পড়তে দিবেন না, আর বেগুন খেতে দিবেন না , তা তো হয়না! উনাদেরকে উনাদের মত শিল্প করতে দিন।
.
ব্যতিক্রমী যেকোন জিনিস গ্রহণ করতে আমাদের সবারই খুব কষ্ট হয়। ভ্যান গখ, টেসলা ও আরো অনেকে.....
.
পৃথিবীটা বাউলদের হোক।।
ব্যতিক্রমীদের হোক।।

No comments