“সুড়ঙ্গ”
নগরজীবনে মানুষ নিজের সময় বের করে; বাংলা সিনেমার প্রতি ভালোবাসা নিয়ে; কত চড়াই উতরাই পার করে সিনেমা দেখতে যায়; তা হয়তো শুধু এই নাগরিক জীবনের শব্দদূষণ আর ধুলোবালিই জানে। আর তারপরে সিনেমাহলে বসে মুগ্ধ হওয়ার বিপরীতে আপনি যদি হ্যারেসড হতে চান তাহলে অবশ্যই আপনার জন্য “সুড়ঙ্গ” recommended ।
এত জঘন্য মানের সিনেমা আমি খুব কমই দেখছি। ছি; মানুষের ইমোশন এর সাথে প্রতারণার নাম হল “সুড়ঙ্গ”। আমাদের দেশে “সুড়ঙ্গ” র মত বাজে সিনেমা যে কিভাবে এত পজিটিভ হাইপ তুলতে পারে তা এখনো বুঝিনা। (রুচির দুর্ভিক্ষ আসলেই। মামুনুর রশিদ ঠিক বলেছে।) বিরক্তিকর স্ক্রিপ্ট, স্ক্রিনপ্লে। পুরো সিনেমায় Tanjib Sarwar এর গান “গা ছুয়ে বলো” আর দামী ক্যামেরার সিনেমাটোগ্রাফি ছাড়া বলার মত আর কিছুই নেই সিনেমাতে; কিচ্ছু নাই।
আমি হলে বসে সিনেমা দেখব কেন? বলেন, কতগুলো কারণে দেখতে পারি?
১)বিনোদন পাওয়ার জন্য? (In a true commercial angle)
২) শৈল্পিক ভাব বিবেচনায়? (In a artistic viewpoint)
৩) অবসর সময় কাটানোর জন্য? (For leisure time pass)
৪) প্রিয় নায়কের কাজ দেখার জন্য? (For star power)ইত্যাদি , ইত্যাদি।
সত্যি কথা, এতকিছুর একটার দোহাই দিয়েও “সুড়ঙ্গ” ভালো সিনেমা না। আর বিচ্ছিরি প্লট হোল , ন্যাকামি। আফরান নিশোর জীবনের সবথেকে খারাপ কাজ হিসেবে বিবেচিত হতে পারে “সুড়ঙ্গ”। আফরান নিশো অনেক বড় মাপের অভিনেতা; কিন্তু অখাদ্য স্ক্রিপ্ট চয়েজ করে ফেলছে ; নিজের সর্বোচ্চ দিতে পারেনি, বুঝতেও পারেনি।
মুভিটা দেখার সময় দুহাত খুলে; বুক উজাড় করে বসে ছিলাম যদি সিনেমাটা কিছুক্ষণের জন্য, একটুও ইমপ্রেস করতে পারে তাহলে খুব খুব খুউব এপ্রিশিয়েট করে ফেলব। কিন্তু এ কি হল!! হায়রে! আমাদের ভাষা বাংলা; আমাদের ভাষার চলচ্চিত্র আমাদেরকে মুগ্ধ করুক; এইটা আমরা সবাই আশা করি। কিন্তু আশায় নৈরাশ্যের আরেক নাম “সুড়ঙ্গ”। থাক; বাদ দিলাম; “কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষের-ই আগুন জ্বলে রইয়া রইয়া।”
Whats Bad?
Shit Level Script
Plot hole
Bad Screenplay
Lack of Dialogues
Weak Protagonist
Poor Storytelling
Disasterous second half
Whats good?
মেকাপ চলে,
সেট ডিজাইনিং ভালো,
“গা ছুয়ে বলো” গানটা সুন্দর।

No comments