Fan (2016)
শাহরুখ খানের স্বরুপে প্রত্যাবর্তন:
❤
.
দেখতে দেখতে অনেক প্রতীক্ষার প্রহর শেষ হয়ে গেল। ১৫ই এপ্রিল ২০১৬ আসতেছে। আসতেসে ফ্যান এর রিলিজ। শাহরুখের মুভি মানেই জল্পনা কল্পনার শেষ নেই। ফ্যানদের মাঝে ক্রেজ, টানটান উত্তেজনা বলিউডের অন্য সব নায়কের চেয়ে বেশি থাকে শাহরুখের বেলায়। আর থাকবেই না কেন, তিনি তো বলিউডে একপধিত্ব বাদশাহ। তিনি শুধু বলিউডের না, গোটা মুভি সাম্রাজ্যের জন্যই একজন বৃহৎ জীবন্ত কিংবদন্তি। in a short [ A LIVING LEGEND ]. শাহরুখের জীবন কাহিনি বলতে গেলে যে কেউ বোর হয়ে যাবে কারণ তাকে চিনে না অথবা জানে না এমন প্রাণী পৃথিবীতে যে বর্তমানে ভুমিষ্ঠ হইল সে ছাড়া আর কেউ নেই। ওয়ার্ল্ডওয়াইড হিউজ ফ্যান ফলোয়িং এ তার ধারে কাছেও কেউ আসতে পারবে না। হ্যা সেই সাথে তার হেটারেরও অভাব নেই দুনিয়াতে। তবে তার সম্প্রতি করা কিছু বস্তাপচা কাহিনীর মুভিগুলা শুধুমাত্র তার ফ্যানদেরকেই হতাশ করেনি, হতাশ করেছে স্বয়ং তাকেও। তাইতো শাহরুখ ফিরে আসতেছে তার আসল রুপে।
.
মুভি : ফ্যান (২০১৬)
জেনার : সাইকোলজিক্যাল থ্রিলার
অভিনয়ে : শাহরুখ খান
ডিরেক্টর : মানিশ শার্মা ( ব্যান্ড বাজা বারাত,লেডিস ভার্সেড রিকিভ্যাল,শুধ দেশি রোমান্স)
কাহিনী : ফয়সাল হাবিব ( দো দুনি চার, ইশাকজাদে, লেডিস ভার্সেস রিকিভ্যাল,তারা রাম পাম)
মিউজিক : ভিশাল- শেখার
ব্যাকগ্রাউন্ড স্কোর : আন্দ্রে গুয়েরা (হোটেল রাওয়ান্ডা, পারসুয়েট অফ হ্যাপিনেস)
মেকাপ : গ্রেগ ক্যানম ( বেঞ্জামিন বাটন,পাইরেটস অফ দা ক্যারিবিয়ান, এ বিউটিফুল মাইন্ড, ব্লেড,ড্রাকুলা,টাইটানিক(old rose special make up)
.
❤
প্লট: সুপারস্টার আরিয়েন খান্নার সবচেয়ে বড় ফ্যান গৌরব। নিজের আইকনের প্রতি গৌরবের ভালোবাসাটা আরিয়েন খান্নার সিনেসিজমের হুমকি হয়ে দাড়ায়। অতঃপর সেই অবসেসনের কারণে ক্ষ্রুব্ধ হয়ে যায় সেই ফ্যানবালক গৌরব।
.
এই নিয়েই আগাবে সাইকোলজিক্যাল থ্রিলার এই মুভির কাহিনি। নায়ক ও ফ্যান উভয়েরই ভুমিকায় অভিনয় করবেন শাহরুখ খান।
❤
❤
এইবার জেনে নেই এই মুভি সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জানা অজানা কিছু তথ্য :
❤
১. ১৬ই ডিসেম্বর ২০১৩ তারিখে যশরাজ প্রোডাকশন প্রথম ঘোষণা দেয় মানিশ শার্মার পরিচালনায় শাহরুখ অভিনয় করতে যাচ্ছে ফ্যান মুভিতে।
❤
২. ২৫শে মার্চ ২০১৪ তারিখে জানানো হয় এই মুভির মেকাপ করতেছে দুইবারের অস্কারজয়ী মেকাপম্যান গ্রেগ ক্যানম।
❤
৩.ফ্যান মুভির শুটিং হয়েছে মুম্বাই,ক্রোয়েশিয়া,লন্ডন ও দিল্লিতে।
❤
৪.ফ্যান মুভির রিলিজ হওয়ার কথা ছিলো ২০১৫ সালের শুরুর দিকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার চলচিত্রের শুটিংয়ে শাহরুখ ইনজুরিতে পরে এবং এই মুভির রিলিজ ডেট দড়ায় ১৪ই আগষ্ট ২০১৫ এ। কিন্তু মানিশ শার্মা এই মুভির এডিটিং এর কাজের জন্য রিলিজ ডেট আরো পিছিয়ে ১৫ এপ্রিল ২০১৬ তে নেয়।
❤
৫. ফ্যান ইন্ডিয়ার প্রথম মুভি যেটা ইংল্যান্ডের বিখ্যাত জাদুঘর মাদাম তুসো জাদুঘরে শুটিং হইছে।
❤
৬.প্রথমে ফিল্মের কিছু অংশকে আরো বেশি রিয়েলিস্টিক করে দেখানোর জন্য, ডিরেক্টর মানিশ শার্মা, শাহরুখের রেসিডেন্স মান্নাতে শুট করতে চেয়েছিল। কিন্তু যথেষ্ঠ সিক্যুরিটির অভাবে পরবর্তীতে ফিল্ম সিটি স্টুডিও তে সেট তৈরি করে শুট করা হয়।
❤
৭. ফ্যান এর ডিউরেশন ২ ঘন্টা ২৩ মিনিট। বলা চলে মুভিতে কোন গান নেই। একটি গান জাবরা ফ্যান ( ৩মিনিটের), এই গানটা থাকতে পারে। মুভিতে মসলাদার কোন গান নেই এবং ফ্যানদের আরো কাছে যাওয়ার জন্য এই একটি গানকে সাতটি ভাষায় রুপান্তর করেছে শাহরুখ । এবং গানগুলো রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, রজনীকান্ত সহ ইন্ডিয়ার আরো কয়েকজন গুণী ব্যাক্তিকে উৎসর্গও করেছে শাহরুখ ।
❤
৮. ইউটিউবে ব্যাতিক্রমী ফ্যানদের উদ্দেশ্যে কয়েকটা ক্লিপ আপলোড করেছে যশরাজ প্রোডাকশন। যেগুলো ফ্যান নামে সার্চ দিলেই পাবেন।
❤
৯. আশা করা হচ্ছে ফিল্ম রিলিজ হবে ৪০০০ স্ক্রিনে। মুভির বাজেট সম্পর্কে আসল তথ্য পাওয়া যায় নি তবে ধারণা করা হচ্ছে ৬০-৭০ কোটি রুপির আশেপাশে।
❤
১০.এই মুভিতে ২৪ বছরের ফ্যান বালকের ভুমিকায় অভিনয় করার জন্য আমেরিকায় গিয়ে 3D স্কেনিং মেকাপ করিয়েছে শাহরুখ।
❤
প্রচারণার জন্য যারা বরাবরই শাহরুখকে কটু কথা শুনিয়েছে তাদের মুখ ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। কারণ শাহরুখ এই মুভির প্রচারণায় তেমন মগ্ন হয়নি যেমনটা হয়েছিল রা.ওয়ান,হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালের বেলায়। এই মুভির ব্যাপারে শাহরুখ খান নিজেও ব্যাপক আকারে সেনসিটিভ হয়ে গিয়েছে। ৫০ তম জন্মবার্ষিকীতে তিনি বলেছেন "আমি নিজেও জানি না আমার এই মুভিটা করার সিদ্ধান্তটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, তবে এটা আমার ক্যারিয়ার এর এমন একটা মুভি যে, ২০ বছর পরে আমি আমার সন্তান দেখিয়ে বলতে পারব ফ্যান আমার জীবনের সেরা পাচটা মুভির মধ্যে একটা। "
আসছে ১৫ তারিখ। ফ্যান মুভির ফ্যানেরা তো নড়েচড়ে বসেছেই, এবার হেটারসরাও নড়েচড়ে বসবেন কারণ, হয়তবা ফ্যান মুভিই হয়ে যেতে পারে কিং খানের নবম ফিল্মফেয়ারের জোগানদার ।


No comments