নজরুল

  




আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,

আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন!

আমি বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি আমি সেই দিন হব শান্ত!

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না।

____________________

কবিতা: বিদ্রোহী 

পত্রিকা: বিজলী

সাল: ১৯২২ খ্রিষ্টাব্দ 

.

(খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন♥♥♥)

.

নজরুল। একটা মানুষ  ন্যায় আর অন্যায়ের কতটা ফারাক বুঝলে এই লাইনগুলা লিখা সম্ভব! 

.

১৯২২ সালেই নজরুলকে "আনন্দময়ীর আগমনে" লেখার কারনে ব্রিটিশ সরকার গ্রেফতার করে। কারগারে থাকা অবস্থায় যে জবানবন্দি দেয় সেইটা তার পরবর্তী সাহিত্যকর্ম "রাজবন্দীর জবানবন্দি" নামে পরিচিত ।  সেইখানে তিনি ব্রিটিশ সরকারকে স্পষ্ট বাংলায় বলে, 

.

" আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী।"

আবারো ১ বছরের কারাদণ্ড পেয়েছিলো।

 নজরুল নিজেই একটা জনরা। উনি কোন কবি সাহিত্যিক না। উনি কবি সাহিত্যিকদের বিষয়। নজরুল একটা জনক, নজরুলকে পাওয়া যায় সব জায়গায়। "অঞ্জলি লহ মোর সংগীতে "। কবিতা - গান - গজল - বাদক - সাহিত্য - চলচিত্র - রাগরাগিণী। সব ক্ষেত্রে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.