Man of Steel (2013)
একটা মুভি
একটা সচল,উদ্বিগ্ন কনসেপ্ট
অনেকগুলা অনির্দিষ্ট ক্যামেরার দৃশ্য বা ফোকাস
এমন কিছু টেক যা থাকে না কখনও কোন সুপারহিরো ফিল্মে। (সেগুলোর কিছু আপলোড করলাম)
আর সবার থেকে উপরে গ্রাফিকস।
এমন একজন ব্যক্তির আত্মকাহিনী, যিনি ভিনগ্রহের হয়েও লড়েছে পৃথিবীর জন্য।
ক্রেডিট অথবা স্বার্থকতাটা কাকে দিব বুঝার উপায় নাই। তবুও zack snyder কে ধন্যবাদ। কারন সে আমাদেরকে সেই মাত্রার গ্রাফিক্স দেখায়ছে। তার imagination ক্ষমতা আসলেই তারিফের যোগ্য।
আলবার্ট আইন্সটাইন বলেছিল-imagination is better than knowledge. ম্যান অফ স্টিল রিলিজের তিন বছর পর এই মুভিটার এতটা কাছে যাইতে পারলাম। ধন্যবাদ, রিয়াজুল হাসান শুভ কে। তর উছিলায় ম্যান অফ স্টিল আবারো খুব ভালো লেগে গেল।
আর একটা জিনিস, নোলানের একটা প্রবলেম আছে। ম্যান অফ স্টিলেও সে ১ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত মনেই করায় দেয়নি এই মুভির নায়কের নাম সুপারম্যান। সুপারম্যান মুভিতে শুধু একবারের জন্য সুপারম্যানের নাম নেওয়া হয়। এই জিনিসটা আবার ভালোও লাগে।
ছোটবেলায় স্পাইডারম্যান মুভি দেখার পর মনে হইছিল, মাকড়সার কাছে কামড় খেয়ে স্পাইডারম্যান হয়ে যাই।
এই মন হায়,
একবার দুইবার সুপারম্যান হইতে চায়,
শুনছি নাকি সুপারম্যান আসমানে বেড়ায়।


No comments