9 Masterpieces of Maestro Satyajit Ray
______________________________
যখন সিনেমাগুলা দেখেছিলাম, সাথে সাথেই আমার নোটস এ অই সিনেমাটা সম্পর্কে দু এক লাইন লিখে রাখতাম। সেইগুলোই আজকে সাড়িবদ্ধ করে, একটু রঙ - আলতা মিশিয়ে পোস্ট করলাম। ভুল হলে, নিজের উদারতার গুনে ক্ষমা করবেন।
______________________________
সত্যজিতের রায়ের কটা কাজের একটু সারমর্ম। আরো বৃহত আকারে লেখা যাইতো, অনেক কিছুই বাদ দিয়ে দিয়ে লেখা। অল্প সময়ে, স্বল্প পরিসরের রিভিউ।
_______________________________
৯)জয় বাবা ফেলুনাথ : ফেলুদাকে অন্যরুপে দেখেছিলাম। ভালোই ছিলো।
.
৮)অরণ্যের দিনরাত্রি : কার্ল মার্ক্স, রবিন্দ্রনাথ, মাও সে তুং।সুনীলে গাঙ্গুলির উপন্যাস থেকে নেওয়া। অরন্যের দিনরাত্তি দেখলে মনেই হবে না বাঙালিদের হাতে বানানো চলচিত্র এইটা। খুবি সুন্দর একটা কাজ। ১০/১০।
.
৭)নায়ক : এত দারুনভাবেও যে ডায়লগ লিখা যায়, সেটা এখনো বিশ্বাস করতে পারতিছি না। "ফিল্মে একটা ব্যাবসার দিক আছে। সেটা বেজায় নাস্টি। সেটা শুধুই সাপ্লাই ডিমান্ডের খেলা। " দশে দশ দিতে বাধ্য।
.
৬)জলসা ঘর : A Tale of A Jamindar. ওয়াহ। শাস্ত্রীয় সংগীত, কত্থক, রাগ-রাগীনি, সরোদ। আহা।খাপে খাপ, দশে দশ। উপমহাদেশীয় ক্লাসিকাল মিউজিকের জগতে ঘুরে আসছিলাম। সত্যজিত রায়ের শিল্পের হাত যে কতটা কড়া পর্যায়ের দেখিয়ে দিয়েছে।শিল্পের মুন্সিয়ানার চরম পর্যায়। দিন ফুরাবে, জমিদারিত্বও ফুরিয়ে যাবে। time and tide wait for none....
.
৫)কাঞ্চনজঙ্ঘা : " আমি যে fool, আর তুমি যে আশ্চর্য ভালো অভিনেত্রী।" সত্যজিত বাবু কথার কারখানা ছিলো। কাঞ্চনজঙ্ঘা ১০/১০ আবারো।।দারুন, ব্রিটিশ এর আলাপ, ভারতবর্ষ। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস, পাখিদের কথা ♥♥ আহ। What a informative work!
.
৪)চারুলতা : হঠাৎ করে সিনেমায় যখন (আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী) এই গান টা এসেছিলো চিল্লায় উঠছিলাম | এখন হু হু করে কাঁদতে মন চায় |সত্যি কথা কি জানেন , "চারুলতা" একটা গিফট ছিল world সিনেমা অডিয়েন্সের জন্য |মানিক বাবু কে জিজ্ঞাসা করা হয়েছিলো একটা ইন্টারভিউতে, "আপনার কোন মুভিটিকে আপনি বারবার ডিরেক্ট করতে চান?" উনি চারুলতার কথা বলেছিলো। চারুলতা দেখার সময় মনে হইছিলো সাহিত্য দিয়ে চোখ ধুচ্ছি। মুগ্ধতার চরম পর্যায় পৌছে গেছিলাম । সত্যি, জন্মের পর থেকে বোধয় এরকম একটা সিনেমার জন্যই বেচে ছিলাম। সেরাদের সেরা বাংলা ছবি। বঙ্কিম, শেক্সপীয়র। ১০/১০।
.
৩)হীরক রাজার দেশে : সামাজিক অবস্থার প্রতিফলন গুলো যে কত কাব্যিকভাবে তুলে ধরা যায়, সেটা হীরক রাজার দেশে দেখলেই বুঝা যায়। এর চেয়ে ভালো পান্ডুলিপি হতেই পারে না, এর চেয়ে ভালো হোমওয়ার্ক হতেই পারেনা। এর উপরে কিছু নেই,হতে পারেনা। ১০/১০ না দিয়ে পারা যাবে না। এই মুভির ডায়লগগুলো সারাদিন হেডফোনে শোনা যাবে।
.
২)অশনি সংকেত : এইটা সম্পর্কে যত লিখব ততই কম।অবাক, একদমি অবাক হয়ে গেছি। ২য় বিশ্বযুদ্ধ আর দুর্ভিক্ষের ভয়াবহতা কে কত দারুনভাবে যে ফুটিয়ে তোলা হইছে তা বলে,লেখে, শুনিয়ে বোঝানো সম্ভব না। অভিনয় আছে, চরিত্রের গঠন আছে, মায়াবি পরিচালনা আছে, দারুন একটা গল্প আছে। এই মুভিটাকে চাইলেও খারাপ লাগানো সম্ভব না। ববিতা (ম্যাডাম বলা শ্রেয়) কে একটা সিনে আমার জড়িয়ে ধরতে মন চাচ্ছিলো। মানে এত সুন্দর ভাবে ব্যাপারগুলাকে কিভাবে ফুটিয়ে তুলা যায়? ১০/১০
.
১)সোনার কেল্লা : সোনার কেল্লা দেখে আনন্দে আটখানা হয়ে নাচতে মন চাইছিলো। মানে ঢাক ঢোল পিটিয়ে নাচার মত অবস্থা। আহ ♥ সোনার কেল্লা। এত, এত, এত, পাশবিক মুগ্ধতা!! আমার খুব ভালোলেগেছিলো। still now my favourite Manik Babu movie.... আমার পছন্দের।( তাই বলে এটাকেই আবার বেস্ট ধরবেন না) ছেলে থেকে বুড়ো, সবার জন্যই মাস্ট ওয়াচ। দশমিকে রেট করা সম্ভব না। ১০/১০।
.
.
.
.
" অরন্যের দিনরাত্রি " র শুটিং এর সময় বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি শেষে, হুট করেই, কে যেন ক্যামেরাবন্দী করেছিলো উনাকে। উনার still photo গুলাকেও আমার কাছে সাহিত্য মনে হয়। এই লোক কিভাবে বাংলায় জন্মালো!


No comments