Sita Ramam (2022)

 



হয়ত আমারই চোখ খারাপ; হয়ত আমারই তেমন আশানুরূপ ভালো লাগেনি; হয়ত সহজে মুগ্ধ হয়ে যাওয়ার ক্ষমতাটা আমারই লোপ পেয়েছে; তা না হলে শেষের ১৫-২০ মিনিট ছাড়া তেমন কোন আকৃষ্টতাই কাজ করলো না সিনেমাটিতে। সত্যি কথা বলতে, বাস্তবতার বড়ই অভাব। হ্যা, প্রেজেন্টেশন সুন্দর, কিন্তু মডার্ন যুগের শত শত দামী ডিভাইস আর এডিটিং এপ এর সাহায্যে অনেককিছুই সুন্দর ভাবে প্রেজেন্ট করা যায় তাই প্রেজেন্টেশন নিয়ে কথা বলাটা বোকামীই । (হ্যা, তবে ইম্প্যাকটফুল কোন প্রেজেন্টেশন বা একদমই নতুন কিছু হলে তা নিয়ে কথা বলতাম, যা এই সিনেমায় এক্সপেক্ট ও করিনা। তাই সিনেমার বাকি অংশে ফিরি) : তাহলে কি নিয়ে কথা বলব? :রোমান্টিক-ড্রামা মুভি, অতএব গল্পটা নিয়ে কথা বলুন। :গল্প ? গোড়া থেকে গলদ। শুনুন, শর্ট কথায় বলি, সিনেমায় গল্পের লজিক গুলো এমন কিছু হতে হবে যাতে আমি কনভিন্স হয়ে যাই যে ,"এখন এই ক্যারেকটার যা করতেসে এইটা মানায়। বেমানান কিছু থেকে যাওয়া মানে "প্লট হোল" বলা যায়। এই সিনেমার শুরু থেকে ফোর্থ থার্ড অংশ পর্যন্ত এমন অনেক জিনিসই আছে যেইগুলো আন্দাজি- (মানে "এই কাজটা করার প্রয়োজন নেই") মজার কথা বলি, সম্প্রতি রণবীর কাপুরের "ব্রহ্মাস্ত্র" দেখছি। ভিলেন খুব পাওয়ার ফুল, অস্ত্র ও আছে, জাদুটনাও পারে, কিন্তু ফাইট করতে আসে ট্রাক নিয়ে। লজিক ১০০/১০০ ।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.