Memento (2002)
এইটাও দেখি ২০১৪ সালে। প্রথম যেদিন memento দেখতেছিলাম, স্পস্টভাবে মনে আছে আধা ঘন্টা যাওয়ার আগেই ঘুমায় পড়ছিলাম। (Django Unchained এর ক্ষেত্রেও এইরকম হইছিলো, তবে Django - Tarantino and Shohail, তিনজনকেই আমার ♥ দিলাম ) অই বছরের শেষের দিকেই আবারো একদিন সময় নিয়ে memento দেখি। একদম সহজ বাংলায় "বালডাও বুঝিনি "। অই শেষ । তারপর কয়েকবার বুঝার চেস্টা করেও ব্যর্থ হইছি। বুঝবো কিভাবে! নন লিনিয়ার স্টোরি রাইটিং নিয়ে যে তেমন কোন ধারণাই ছিল না। এতটুকু বুঝতাম যে প্যাচানো আকারে গল্প বলা যায়। কিন্তু সেটারও যে একটা cinematic form বা use আছে তা বুঝতে পারিনি। গত বছর খোজ পাইছি নন লিনিয়ার রাইটিং নিয়ে। তবুও কিছু একটার অভাব বোধ করতেছিলাম। এই বছর পাল্প ফিকশন দেখার পরে চোখের পাতাটা একটু খুলছে। তারপর হিসেব কষে অনেকদিন থেকেই সময় বের করতে চাচ্ছিলাম যে মেমেন্টো দেখবো। এই সপ্তাহে দুইবার দেখছি। দুইবারে দুই রকম কাহিনি পাইছি। এখনো শিক্ষানবিশ, এখনো বুঝার চেস্টায় আছি। আশা করি ইহজনমে বুঝতে পারবো।


No comments