পহেলা বৈশাখ

 আসতেছে পহেলা বৈশাখ।  ছোটবেলায় পহেলা বৈশাখটা খুব বেশিই উন্মাদনার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন রং মেখে চলি।  রং মাখামাখি হত এলাকার বন্ধুদের সাথে। সকাল বেলা ঘুম থেকে উঠে পান্তা খেয়ে দেয়ে বাজারে গিয়ে দুইটাকার রং কিনতাম।  দুইটাকার অনেকটুকু রং দিত।  বাসায় ফিরে পুরাতন সেভেন আপের বোতল খুজতাম।  বোতলের ছিপিটা পেরেক দিয়ে ফুটা করেই উদ্ভোদন হইত রং খেলার।   একজনকে রং মাখিয়ে পালিয়ে বেড়ানো,  লুকায় থাকা, এগলা খুব মজাদার ছিল।  রং মাখামাখির একটা অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করি।  পহেলা বৈশাখ আসলেই এলাকায় তার একদিন আগে থেকে এমন এক seasonal  নামাজি বন্ধু বাইর হয়, যাকে বৈশাখীর দিন রং মাখাইতে গেলেই একটাই কথা,  "বন্ধু আমি নামাজ পরি,রং দিস না, এগলা কাফেরের কাজ। "

স্টাটাসটা স্কুল বন্ধুদের জন্য, যাদের সাথে পানি পানি খেলতাম।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.