Double Feluda
'' ডবল ফেলুদা (২০১৬) '' দেখে ফেললাম।
এই সিনেমাটা নিয়ে জল্পনা কল্পনা আমার মনে অনেক আগে থেকেই ছিল। ফেলুদার চরিত্রে সব্যসাচী অলটাইম ফেভারিট। ২০১১ সালে '' রয়েল বেঙ্গল রহস্য '' ছিল তার শেষ কাজ। এরপরে সন্দীপ রায় অন্য ফেলুদা খোঁজা শুরু করে দেয়। আবিরের সাথে '' বাদশাহী আংটি (২০১৪)'' করে ফেলে। (খাদ্যের অযোগ্য ) । ২০১৬ সাল ছিল বাংলা সাহিত্যে ফেলুদার ৫০বছর পূর্তি। এই উপলক্ষে সন্দীপ রায় ( সত্যজিৎ রায়ের ছেলে) ফেলুদার ট্রিবিউট ফিল্ম করার প্ল্যান করে। ফেলুদা হিসেবে আবির এরই থাকার কথা ছিল কিন্তু মাঝখানে ব্যাগরা হয়ে দাঁড়ায় যে আবির '' ব্যোমকেশ '' চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছে। আলহাদুলিল্লাহ! এতে করে সন্দীপ রায় ফেলুদার চরিত্রে সব্যসাচী কে আবার ফেরত আনে (Return of the King)। সত্যজিৎ রায়ের দুইটি গল্প ('' সমাদ্দারের চাবি '' ও '' গোলকধাম রহস্য '') অবলম্বনে একটি সিনেমা তৈরি করার ঘোষণা দেয় সন্দীপ রায়। কিন্তু এই সিনেমাটি ইন্টারনেটের জালে কোথাও ধরা দিচ্ছিল না। দীর্ঘ ৬বছর পর হঠাৎ দেখি গত পরশুদিন তারা ইউটিউবে আপলোড করেছে। প্রথমেই ডাউনলোড দিয়ে রেখেছি যেন হারিয়ে না যায়। অতঃপর গতকালকে দেখেই ফেললাম। আহা! ফেলুদার চরিত্রে সব্যসাচী কি অসামান্য কাজ ই না করেন!! একদম ১০০/১০০ ।
একটা মজার জিনিস কি জানেন? এই সিনেমাতে প্রথম ফেলুদার চরিত্রের বিভিন্ন mood কে মিউজিক দিয়ে অসাধারণ ভাবে describe করা হয়েছে যা ভাবার মত না। এই ধরুন ফেলুদার সন্দেহ, নতুন জিনিসকে পাওয়া, ফেলুদার থ্রিলকে background music দিয়ে সাজানো! বাহ্ বাহ্! এমনকি '' গোলকধাম রহস্য '' এর গল্পটা আগেই জানা ছিল, তবুও ফিনিশিং এর intense, dark bgm শুনে মুহূর্তেই চমকে গিয়েছিলাম। ওয়াও! এভাবে তো কখনো ফেলুদাকে দেখিনি!!
শেষমেষ খুব ভালো লাগলো সব্যসাচী কে দেখে। যাদের মোটামুটি সব্যসাচীর ফেলুদা দেখার আর কিছু বাকি নাই , তাদের জন্য এইটা রীতিমত ট্রিট!
(আর হ্যা, বিভু ভট্টাচার্য ; মানে লালমোহন গাঙ্গুলি এর সঠিক রিপ্লেসমেন্ট পান নি বলে সন্দীপ রায় '' ডবল ফেলুদা '' য় কোন জটায়ু রাখেনি। ব্যাপারটা ভালো ছিল। )


No comments