জাতীয়তাবোধ

  বাংলাদেশ কার? 

হিন্দুর না মুসলমানের? 

এখনও কি এই দ্বিধায় আছেন? 

ভাই-দাদা দেশটা সবারই। 

জাতীয়তাবোধটাকে একটু বাড়ান। 

ইন্ডিয়া জিতলেই এত মাই ডে দেয়ার দরকার নাই। 

পাকিস্তান জিতলেও না। 

মোদিজি কিন্তু হিন্দু বাংলাদেশীকে আদর করে না। 

ইমরান সাহেব ও কিন্তু মুসলমান বাংলাদেশীকে চুমু দেয় না। 

তাই নিজের দেশেই থাকুন। 

বাংলাদেশ এর নাগরিকত্বে যেহুতু আছেন সেহুতু বাংলাদেশের বেলায়ই একটু নেচে দিয়েন। 

অন্তত ইন্ডিয়া - পাকিস্তান এর বেলায় না। 

কারন দুই জনের একজনও আমাদেরকে ছেড়ে কথা বলে নি। 

না শিল্প- সাহিত্য - রাজনীতিতে। 

না চিন্তা- চেতনা - জাতীয়তাবোধে।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.