Nachiketa
কখনো বাড়ি থেকে পালিয়েছো? ভাবছো তো এ আবার কি প্রশ্ন?
শোনো, একটা গল্প বলি তোমায়।
একটা ছেলে, বাড়ি থেকে পালিয়ে গেলো।তখন ক্লাস ফোর। দুর্গাপুরে চায়ের দোকানে চাকরির খোঁজে। আবার পালাল, ক্লাস টেনে। পাঁচ টাকা সম্বল করে বন্ধুর সঙ্গে উড়িষ্যায়। সারাজীবনে ছ ছবার বাড়ি থেকে পালিয়ে যাওয়া। উদ্দ্যেশ্যহীন ভাবেই। পকেটে পয়সা না নিয়েই। সেই ছেলেটার প্রথম প্রেম কবে থেকে জানো? ক্লাস ফাইভ থেকে। আর ষোল বছর পর, সেই মেয়েটাকে, সেই তাকেই বিয়ে করা।
.
কে আর হতে পারে বলো?
অন্তবিহীন পথ চলাই জীবন,
শুধু জীবনের কথা বলাই জীবন,
~কোন ব্যক্তি যদি জীবনের সংগা জানতে চায় তাহলে তাকে অবশ্যই এই গানটা শুনতে হবে । একটা লাইন আছে
যে মেয়েটা রোজ রাতে
বদলায় হাতে হাতে
তার অভিশাপ নিয়ে চলাই জীবন ।
*
আসলে নচিকেতা হল গানের জগতের দার্শনিক । "একলা মানুষ মাতৃগর্ভে ,একলা মানুষ চিতায়্,একলা মানুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায় "
*
*
রিতুপর্ণ ঘোষ (১৭ টি national award) ঠিকি বলেছিল, নচিকেতার একটা গান দিয়ে একটা মুভি বানানো সম্ভব ।


No comments