আহমদ ছফা

 




 মরণবিলাস।

একজন আলি কেনানের উত্থান পতন। 

ওঙ্কার। 

অর্ধেক নারী অর্ধেক ইশ্বরী। 

যদ্যপি আমার গুরু। 

গাভী বিত্তান্ত৷ 

.

আহমদ ছফা সাক্ষাতকার সমগ্র। 

.

বেশি পড়িনি, এতটুকুই চিনি আহমদ ছফাকে। 

(অর্ধেক নারী, অর্ধেক ইশ্বরী - ২য় খন্ড টা লিখে গেলে ভাল্লাগতো 😩😩।)


"জীবন শিল্প নয়, কবিতা নয়। জীবনে যা ঘটে

শিল্প এবং কবিতায় তা ঘটে না। জীবন জীবনই।" 

.....

এই লাইনগুলাই ভেসে আসে বারবার আমার চোখে। 

সব দিক থেকেই।
,

তুমি আমার কাছে অর্ধেক আনন্দ, অর্ধেক বেদনা। অর্ধেক কষ্ট, অর্ধেক সুখ। অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী। তোমাকে নিয়ে আমি কি করব! তোমার টানা টানা কালো চোখের অতল চাউনি আমাকে আকুল করে। তোমার মুখের দীপ্তি মেঘ-ভাঙা চাঁদের হঠাত ছড়িয়ে যাওয়া জোছনার মত আমার মনের গভীরে সুবর্ণ তরঙ্গ জাগিয়ে তোলে। তোমাকে নিয়ে আমি যাব কোথায়? তুমি কি নিদারুণ সঙ্কটের মধ্যে আমাকে ছুড়েঁ দিয়েছ!  তুমি  'এসো,এসো' বলে কাছে ডাকছো, আবার 'না-না' বলে দূরে ঠেলে দিচ্ছ। ওই না-আসা না-যাওয়ার পথের মাঝখানে দাড়ঁ করিয়ে কি অবস্থা করেছো আমার! তোমার মনে আমার প্রতি কি একটুও দয়া নেই? তুমি কাঞ্চনজঙ্ঘার অমল ধবল সূর্যালোক-চমকানো তুষার চুড়োর মত আমাকে আকর্ষণ করছো। আমি যতদুর যাই, যতদুর যেতে থাকি, কাঞ্চনজঙ্ঘা ততোদুর পিছোতে থাকে। 

_________

অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী।

আহমদ ছফা। 

(এত দারুন লিখে কিভাবে! উফ, এক অদ্ভুত মুগ্ধতা)

.
"মন ফুঁড়েই একটা প্রশ্ন জাগে - কোন রক্ত বেশি লাল। শহীদ আসাদের -- না আমার বোবা বউয়ের? "

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.