Why are elephants needed in the environment? (পরিবেশে হাতি কেন প্রয়োজন ?)

 

কারেন্টের শক দিয়ে হত্যা করা হয়েছে এই হাতিটিকে  অতঃপর গ্রামের লোক সেটিকে মাটিতে পুঁতে ফেলতে চায়  কিন্তু Shahanul Karim Chapol ভাইদেরকে দেখে সরকারি লোক ভেবে ভয় পেয়ে হাতিটিকে ফেলে চলে যায় 




প্রথমত, হাতি প্রচুর খায় এবং ত্যাগ করে। হাতির ডাং (মলমূত্র ও বর্জ্য) মাটিতে ঘাস বৃদ্ধি , গাছের ফুড সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে। ছোট ছোট পোকামাকড় এর খাবারের যোগান দেয়।

দ্বিতীয়ত, আমরা জানি যে, হাতি একটি শক্ত, সুগঠিত প্রজাতি। যার মানে তারা এক এলাকা থেকে অন্য এলাকায় হাঁটার সময় বেশ কয়েকটি গাছকে পদদলিত করতে সক্ষম। হাতির ফুটস্টেপ অনেক বড় ছাপ ফেলে যায় মাটিতে এবং সেইসব জায়গায় বৃষ্টি হলে পানি জমে থাকে । পোকা মাকড়, ছোট উদ্ভিদ জন্ম নেয় সেই জমে থাকা পানিতে । অনেক ইনসেক্ট পানি পান করে । হাতিরা হল "ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার": তারা সাভানা ইকোসিস্টেম বজায় রাখতে ( সাভানা ইকোসিস্টেম হল একটি গ্রীষ্মমন্ডলীয় তৃণভূমি যেখানে সারা বছর উষ্ণ তাপমাত্রা থাকে এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ মৌসুমী বৃষ্টিপাত হয়। সাভানা হচ্ছে ঘাস-বৃক্ষ জাতীয় উদ্ভিদের মিশ্রণে তৈরি একটি বাস্তুতন্ত্র। যেমন: সাউথ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়ায় রয়েছে) জলের গর্ত খনন করতে এবং জমিকে সার দেওয়ার জন্য গাছের উপর ধাক্কা দেয়, যা Flora and Fauna এর জন্য খুবই উপকারী এক Biodiversity তৈরি করতে সাহায্য করে ।

তৃতীয়ত , কিছু কিছু কেস স্টাডির মতে , সবচেয়ে মজার ব্যাপার হল পাহাড়ি নদীর পানি ছোট ছোট গতিপথে যেতে সাহায্য করে হাতি। কারণ এরা পাল ধরে সেইদিক দিয়ে চলাফেরা করে। এবং ঐদিকে পানির অববাহিকার কারণে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীরা পানি পায়। হাতিরা ঘন গাছপালা এলাকায় একটি clearance তৈরি করে, ছোট প্রাণীদের আরও অবাধে চলাচল করতে সক্ষম করে। একইভাবে, হাতিরা কাঁটাযুক্ত ঝোপ টেনে উপড়ে ফেলে, যা আরও ছোট প্রাণীদের জন্য নিরাপদ পথ পরিষ্কার করতে সাহায্য করে। কিছু কাঁটাযুক্ত ঝোপের clearance মাটিতে আরও আলো পৌঁছাতে দেয়, যা নতুন উদ্ভিদ প্রজাতির বৃদ্ধিকে উৎসাহিত করে।

চতুর্থত, গবেষণায় দেখা গেছে যে, হাতিরা বনের ভেতর অনেক দূরত্বে ঘোরাফেরা করার ফলে গাছের চারা দূরে দূরে ছড়িয়ে পড়ে। হাতিরা গাছের বীজ বিতরণ করে বনের স্বাস্থ্য রক্ষা করা এবং বনাঞ্চলের Diversity আনতে সাহায্য করে।

পঞ্চমত, বিজ্ঞানীরা কিছু বন কে এই শব্দগুলো দিয়ে চিহ্নিত করেছে - "নিম্ন বৃক্ষ বৈচিত্র্য" বা "Lower Tree Diversity"। মজার ব্যাপার হল , এই বন গুলোর গাছ কমে যাওয়ার মূল কারণ হিসেবে দেখা গেছে তাদের হাতি কমে যাওয়া। আর বনাঞ্চল বেশি মানে মাটিতে কার্বন সঞ্চয় হবে বেশি। যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে।

.

শেরপুর পানিহাটাতে হাতি হত্যার ঘটনাটি শুনেছেন ? হুম ইচ্ছা করেই "হত্যা" বললাম। বলা হয়েছে, ধান খেয়ে পেটে গ্যাস হয়ে মারা গিয়েছে হাতিটি । কিন্তু গ্রামবাসী থেকে জানা গিয়েছে, বৈদ্যুতিক শক দিয়ে রাতে হাতিটিকে মারা হয়েছে । নীচে আমি কিছু ছবি দিলাম । ছবিগুলো Shahanul Karim Chapol ভাই এর তোলা। এবং শেরপুরের ইনফরমেশন গুলোও তার কাছে থেকে নেয়া। এই নভেম্বর মাসে সারাদেশে ১২টির মত হাতি মেরে ফেলা হয়েছে। পানিহাটাতে এই হাতিকে মেরে ফেলার সময় রাত ১২টায় পুরো গ্রামে নাকি হাতিটির গগণবিদারী চিৎকার হয়েছিল। কেন ভাই ? হাতি লোকালয়ে ঢুকেছে নাকি আপনি হাতির আবাসস্থলে ঢুকছেন । মানুষ কেন এত হিংস্র? Wild Animal কে যারা কারেন্টের শক দিয়ে মেরে ফেলে তারা কি Wild Animal না ?
.
শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী তে হাতিকে হাতির বন ও আবাসস্থল ফিরিয়ে দেয়া উচিত।

হাতির চোখের পানি ।






Bengal's Wild Tales নামের এই চ্যানেলটি শেরপুরের হাতি নিয়ে সম্প্রতি খুব ভালো একটি ভিডিও বানিয়েছে । দেখবেন ।



Reference:

https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE
https://www.nationalgeographic.org/media/african-savanna-illustration/
https://www.scienceabc.com/nature/animals/what-role-do-elephants-play-in-ecosystems.html#elephants-provide-shelter



No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.