মুক্তি কোথায় ?
কেরালায় হাতিটিকে মেরে ফেলা |
পাশের বাসার কয়েকটি সম্পর্ক ভাঙনের গল্প |
লিবিয়ায় ২৬জন বাংলাদেশির মৃত্যু |
কাজের সন্ধানে ভাইরাস উপেক্ষা করে বেরিয়ে পড়া এক বাবা |
জগৎজুড়ে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পেনডেমিক বিক্ষোভ |
আমার জানালা দিয়ে দেখা বাতাসে ভেসে বেড়ানো কোভিড ১৯ |
কে আছে কোথায় ? কে আছে কেমন কোথায় ?
কেউ কোত্থাও নেই | কেউ ভালো নেই |
এর শেষ কোথায় ? এসবের মুক্তি কোথায় ?
মৃত্যুতে ?
তবে আসুক , মৃত্যুই নেমে আসুক |
এপোক্যালিপসের অপেক্ষায় উঠোনে বসে আছি আমি | মুখে হাসি , চোখে আনন্দ , বুকে ব্যাথা , মাথায় যন্ত্রনা নিয়ে ঠোঁট দিয়ে আলিঙ্গন করে নিব সেই শেষ সময় কে |

No comments