Boyhood (2014)
Boyhood (2014)
Imdb : 7.9
Me: 10/10
.
মুভি দেখা হয়না। অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম।
গতকালকে হঠাত Boyhood দেখার তীব্র ইচ্ছা জাগ্রত হইলো।
আমি সেই বছর এইচ এস সি পরীক্ষা দিচ্ছিলাম যখন Boyhood আর Birdman নিয়ে অনেক গুঞ্জন চলতেছিল। শেষমেষ Innaritu র ব্যতিক্রমী চিন্তাধারার কারচুপি Birdman বেস্ট ডিরেকশন পেয়ে যায়। Birdman দেখছি আগেই, কিন্তু গল্পের খুব ধারেকাছে যাওয়া সম্ভব হয়নি। Boyhood মন ছুয়ে গেলো।
.
Richard Linklater সাহেবের নাম নিতেই হবে । উনার Creative Satisfaction এর লেভেল দেখে আসলেই অবাক। একটা ছেলের পিছনে ১২ বছর কাটিয়ে দিলো শুধুমাত্র একটা মুভির জন্য। নিজের মেয়েকে দিয়েও অভিনয় করিয়েছে ১২ বছর। দারুন গল্প বলার ধরন Boyhood এ। অদ্ভুত। ডিরেকশন টা খুব ব্যতিক্রমী কিছু না হলেও, গল্পটা সুন্দর। গল্প বলার ধরনটাও সুন্দর। বেস্ট মুভি পাইলেও অবাক হইতাম না।


No comments