Parasite (2019)

  




Parasite

Comedy,Drama,Thriller

south korea 

imdb 8.5

personal 10

শহরের এক  ধনাঢ্য ব্যক্তির বাসায় , তার  মেয়ের টিউটর হিসেবে উপস্থিত হলেও জীবনে আরো একটু ভালো থাকার লোভকে সামলাতে পারেনা গরিব এবং অসহায় পরিবারের ছেলে  কিম । তাই নিজের পুরো পরিবারকে কিছুটা চালাকির মাধ্যমেই হাজির করিয়ে দেয় সেই বাসায় । কিন্তু জীবন এতো সহজে ছেড়ে দেয় না সেই চাকরিহীন , পয়সাহীন , আশাহীন এবং ক্ষুধার্ত পেট নিয়ে বয়ে চলা  মানুষগুলোকে । এরপরেই সেই বাসাকে ঘিরে  ধীরে ধীরে আসতে থাকে অপ্রত্যাশিত অনেক ঘটনা ।বাকি গল্পটুকু জানার জন্য অবশ্যই  দেখে নিতে  হবে প্যারাসাইট  সিনেমাটি । 

অসাধারণ এই থ্রিলারটি মুক্তি পেয়েছে এই বছরেই । গল্প ,মিউজিক আর ডিরেকশন , কোনটিতেই কমতি রাখেনি মেমোরিস অফ মার্ডার, স্নোপিয়ারছর ,ওকজা ,দা হোস্ট ও দা মাদার  খ্যাত মাস্টারমাইন্ড এই ডিরেক্টর জ  হো বং । 

.

ইতিমধ্যেই বিশ্বের নামি দামি সব এওয়ার্ড শো  যেমন কান ফিল্ম ফেস্টিভ্যাল ,ইন্টারন্যাশনাল  সিনেফাইল  সোসাইটি  অ্যাওয়ার্ডস ,মিউনিখ  ফিল্ম  ফেস্টিভ্যাল ,টরন্ত ইন্টারন্যাসনাল ফিল্ম ফেস্টিভ্যাল ,

সিডনি  ফিল্ম  ফেস্টিভ্যাল ,সান সেবাস্টিয়ান ইন্টারন্যাশনাল  ফিল্ম  ফেস্টিভ্যাল জিতে নিজের গায়ে লাগিয়ে নিয়েছে মাস্টারপিছে র তকমা ।অন্যদিকে আই এম ডি বি সর্বকালের সেরা  ২৫০ মুভির তালিকায় উঠে এসেছে ৭৫ নাম্বারে 

রোটেন টামাটস ফ্রেসমিটার এ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ , আর মেটাক্রিটিক এ বিরানব্বই পার্সেন্ট ।এবং রোজার এবার্ট সহ অন্যান্য গুণী বিশ্লেষকের মুখে মুখে এখন প্যারাসাইট এর নাম ।

.

আজকে আমরা কথা বলব এই সিনেমার কয়েকটি ডিপার্টমেন্ট নিয়ে । স্টোরি - স্ক্রিনপ্লে , মিউজিক , সিনেমাটোগ্রাফি আর  ডিরেকশন ।

.

স্টোরি - স্ক্রিনপ্লে: ২০১৩ সালের কোন এক সকালে হঠাৎ ডিরেক্টর জো হ বং এর মাথায় আসে এই প্লট টি  । তারপর সময় নিয়ে এটিকে পাণ্ডুলিপিতে পরিণত করেন ২০১৮ সালে এবং মাঠেও নেমে পড়েন ওই একই বছরেই । থ্রিলার প্লটের ওই স্ক্রিপ্ট টিকে দিয়েছেন ডার্ক কমেডির ও আছর । এই সিনেমা নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে , আপনি একটি সিনেমা দেখছেন যেখানে এক মুহূর্তেই আপনার মাথায় বসে থাকা পুরো সিনেমার গল্পটা ওলোটপালোট হয়ে যাচ্ছে অপ্রত্যাশিত ভাবে আসা কিছু ঘটনার  মাধ্যমে । আউলা জাউলা হতে বাধ্য করে দিবে আপনার হিউমার কে , আপনার এক্সপেক্টেশন কে । নিজেকে ভাবতে থাকবেন খুব অসহায় প্রাণী হিসেবে ।আর ঠিক তখন আপনার কেমন লাগবে ? 

এই সিনেমার থ্রিল অংশ টুকুও দুই ভাগে বিভক্ত , প্রথম ১ ঘণ্টারআর পরের ১ ঘন্টা , প্রথমের ১ ঘন্টায় আপনাকে যে থ্রিল দিবে  বা যে গল্পটা শুনাবে পরের এক ঘণ্টায় যেয়ে তা হয়ে যাবে  অন্য ঘরানার আর দশ গুন  কঠিন , মুভিটি পজ করা তো দূরে থাকে আপনি হয়তোবা চোখের পলক ফেলতেও নিজের চোখ কে অনুমতি দিবেন না ।দুর্দান্ত কাজ করার জন্য স্টোরি স্ক্রিনপ্লে ডিপার্টমেন্টকেও দিচ্ছি দশে দশ ।


.

এবার আসি মিউজিক আর সিনেমাটোগ্রাফির ঘরে ,জাইল জাং দিয়েছেন মিউজিক আর সিনেমাটোগ্রাফি তে হাত আছে ইয়ং প হং । ইনারা দুইজন কোন সীনে কমতি রাখে নি , অসাধারণ এই রেসিপিতে যেন একের  পর এক যোগ করে গিয়েছেন জিভে লেগে থাকার মত কিছু মসলা । একজন নিয়েছেন পারফেক্ট কম্পজিশনের কিছু শট আর আরেকজন ঠিক তার সাথেই তাল মিলিয়ে বাজিয়ে গিয়েছেন নিজের ইনস্ট্রুমেন্ট গুলোকে । সিনেমার শুরুতেই একটি গান রয়েছে যেটি অবশ্য লিখেছেন ডিরেক্টর সাহেব নিজেই । মিউজিক আর সিনেমাটোগ্রাফিকেই দিতে বাধ্য হচ্ছি দশে দশ ।

.

ডিরেকশন : স্টোরি স্ক্রিনপ্লে আগাতে থাকে খুব দ্রুত আর  খুব এন্টারটেইনিং ভাবে । সবচেয়ে বড় ব্যাপার হল সিনেমাটির গল্পে রয়েছে কিছু মেটাফোর আর ফিলোসফি  যা ডিরেক্টর সাহেব বুঝিয়ে দিয়েছে খুব সহজ ভাবে । আর ঠিক এই জায়গাতেই রয়েছে ডিরেক্টর এর সার্থ্যকতা । নিজে যা ভেবেছেন মনের ক্যানভাসে ঠিক  তার ঠিক শতভাগই  ফুটিয়ে তুলেছেন রুপালি  পর্দার  ক্যানভাসে । এই ডিপার্টমেন্টেও ষোলো আনা মুন্সিয়ানা দেখানোর জন্য  আমরা তাকে দিচ্ছি দশে দশ ।

.

অস্কার দৌড়ে যে এবার অনেকটাই এগিয়ে থাকবে এই মুভি তা নিঃসন্দেহেই বলা যায়।অনেক বিশেষজ্ঞদের মোতে  এবার অস্কার কাঁপাবেও এই সিনেমাটি  । সাউথ কোরিয়ার মুভির আলাদা একটি সুনাম রয়েছে বিশ্ব মঞ্চে । কিন্তু কখনোই ঘরে অস্কার তুলতে পারেনি ওল্ডবয় , এই স দা ডেভিল , নো মারছি র মত সিনেমা করা এই জাতিটি । হয়তোবা এবার সাউথ কোরিয়ার র পক্ষ থেকে এই সিনেমাটি অস্কার বগলদাবা করলেও এক কিঞ্চিৎ পরিমাণ অবাক হবে না আমি ।

.

মোদ্দা কথা হল আপনি ড্রামা লাভার না থ্রিলার লাভার  না কমিক লাভার , দশ পাচ কিছুই ভাবার কোন দরকার নাই , যদি সিনেমা লাভার হয়ে থাকেন এবং একটি এঞ্জয়েবল ও পয়সা উসুল সিনেমা দেখতে চান তাহলে এখনই দেখতে বসে পড়ুন এই বছর মুক্তি পাওয়া  কোরিয়ান এই মাস্টারপিস  সিনেমাটি ।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.