বাউলদের সমাধি (End of the Bauls)

 


থাকবে না , মারা যাবে , বিলীন হয়ে যাবে , ধ্বংস হয়ে যাবে | আর কত ? এভাবেই-এভাবেই , হাজারো হাজারো শিল্প শেষ করে ফেলতেছি আমরা দিনেদিনে , যুগেযুগে | এদেশে সিনেমা , নাটক , লেখক , ব্যান্ড মিউজিক যারা করে তাদের সবারই সেফ জোনে টাকা পয়সা অথবা লাইমলাইট এর কিঞ্চিৎ পরিমান হলেও রয়েছে | কিন্তু বাউলরা সেটা ত্যাগ করে শিল্পায়ন ঘটায় | শিল্পের প্রতি জীবনের সবটুকু দিয়ে দিতে বোধয় শুধু বাউলেরাই পারে | হ্যা , শুধু বাউলেরাই পারে | সারাটাজীবন শিল্পের পেছনে, নিরলস ভাবে , কোন প্রকার জাগতিক মোহ মায়া ও স্বচ্ছলতাকে উপেক্ষা আর কেউ ই দিতে পারেনা শুধুমাত্র বাউলরা ছাড়া | এই দেশে শিল্পের প্রতি আপনি আমি চেষ্টা করে একদিন দিয়ে দেখি | খোদার কসম নিয়ে বলতেছি একফোঁটা দম নিতে পারবেন না | নাট্যকার রা মারা গিয়েছে , গায়করা মারা গিয়েছে , কবিদেরকে খুন করেছি , লেখকদের গলা টিপে মেরেছি , বাউলরাও বাদ যায়নি | দিন শেষে চায়ের আড্ডায় অন্যদেশের সুনাম , প্রতিবেশী দেশের ভালো সিনেমার পোস্ট , অস্কার , নোবেলের হিসেব কষে লাভ নেই | আমরা কবে পাব , সেই প্রশ্নের কোন জবাব নেই | সত্যি কথা |মনে রাখবেন, তারা যা আবিষ্কার করতেছে বা করেছে , আপনার আমার গুগলের এলগোরিদমে সেসব কোনোদিন কক্ষনো ধরা পড়বে না | আশ্রমে রাখা চল্লিশ বছরের গান , গানের লেখা , বাদ্যযন্ত্র , বই পুস্তক , পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং তার সেই এনসাইক্লোপেডিয়া আগুন দিয়ে পুড়িয়ে দিলে আমরা কিভাবে আশা করি এই দেশ একদিন ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেস এ যাবে , লন্ডনে যাবে , বার্লিনে যাবে , কানে যাবে ? অথবা এই দেশের গানের ভ্রূয়সী প্রশংসা করবে ইউরোপীয় সমাজ ?? কোনদিনও না | প্রতিনিয়ত শিল্প এবং শিল্পীদেরকে এভাবে হত্যা করুন | প্রতিরোধ , প্রতিবাদ করবেন না জাত চলে যাবে |

.
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার ,
কেন বান্ধ দালান ঘর ?
( সুইডিশ একাডেমি থেকে ঘুরে এসেও এতে যা আছে তা দেয়া সম্ভব না )

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.