সেইদিন...

এইটা একজন প্রেমিকের লেখা কবিতা; যে তার প্রিয়তমার সাথে কোন এক হেমন্তে এবং শীতের পূর্ব মুহুর্তে মেঘালয় ঘুরতে গিয়েছিল। ভারী বর্ষণ হচ্ছিল।সেই সময়ের এক বিকেল বেলার লেখা। মেয়েটাকে হোটেলের বাইরে রেলিং এর সামনে দাঁড় করিয়ে দুজন মিলে যতদূর চোঁখ যায় ততদূর পর্যন্ত বৃষ্টি দেখতেছিল। ঠিক তখন;আনমনে, মেয়েটির দিকে তাকিয়ে ছেলেটি একটা কবিতা লিখে;সেই কবিতাটি তোমাকে পাঠানো হল। 

একদিন আমরা চেরাপুঞ্জি যাব। 
একদিন আমরা মেঘালয় যাব।
এক সাথে হোটেলের রেলিং ধরে দাঁড়াব ।
ছাদ বেয়ে জল পড়বে;বৃষ্টিতে ভেজাব হাত এক সাথে। 
গরম কাপড় জড়ানো থাকবে দুজনের গায়ে।
মৃদু বাতাস আর ঝড়ো বৃষ্টিতে; চুমুক দিব চায়ে। 
একদিন...
:
সেইদিন, তোমাকে শুনব না;শুনব বৃষ্টির শব্দ।
সেইদিন, তোমাকে দেখব; আর নিব পাহাড়ের যত স্নিগ্ধ।
তুমি বুকের চিৎকার;
তুমি বর্ষার মায়া ঝংকার;
তুমি প্রকৃতিতে মেশানো আলো;
তুমি বৃষ্টিতে ধোঁয়া,পাতায় জমানো ভালো;
সেইদিন... FARUK AHMED JUNE 21, 2022

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.