সেখানে
এসো একদিন ,
একদিন এসো ,
এসো হুট করে , হাতে ব্যাগ নিয়ে ,
বলবে, চলো যাই পালিয়ে,
এমন কোথাও ,
যেখানে নীরবতার শব্দ হয় অনেক জোরে ,
আমি চলে যাবো
আমি চলে যাবো ,
তোমাকে নিয়ে,
তোমার হাত ধরে
বহুদূর , আরো দূরে ,
যেখানে কবিতা শুনতে বাধা নেই
যেখানে কিংবদন্তিদের কথা বলতে বাধা নেই
যেখানে অপ্রকাশ্য ভালোবাসার বিচরণ নেই
যেখানে চুমুকে আয়োজন করার কেউ নেই
যেখানে গানের আওয়াজে ভালোবাসি বলা যায় ,
সেখানে .....
.
Faruk Ahmed
June 1, 2020

No comments