Apocalypse Now (1979)
চলচ্চিত্র বলতে আসলে কি? ইহা কি আসলে কোন কাজ যা পপুলার মিডিয়াম কে ত্বরান্বিত করে নাকি নতুন শিল্পের প্রাধান্য দিয়ে থাকে ? যেমন ধরুন, সিনেমাটি অনেক লোক দেখেছে , নাকি সিনেমাটি অনেক ইমপ্যাক্ট ফেলে গিয়েছে - কোনটার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ? এ নিয়ে যুক্তি-তর্ক-গপ্প, প্রশ্ন , লেখালিখি, কাদা ছুঁড়াছুড়ি করে রাত বিরাত পার করে দেয়া যাবে । এত কথা বলার কারণ ছিল না , তবুও বলতে মন চাচ্ছে । Apocalypse Now নামক এই সিনেমাটি দেখে এরকম অনেক ভাবনা মনের মধ্যে ছোটাছুটি করেছে , ভাবিয়েছে , চিন্তিত করেছে আমাকে । লিখা আসেনি, মন চেয়েছে কারোর সাথে একটু ঝগড়া করি । সেই সৌভাগ্যও হয়নি । একনিষ্ঠভাবে , ধৈর্য নিয়ে , জীবন বাজি রেখে যে একটা শিল্পের কাজ করা যায় তার সকল গুনাগুন পরিস্ফুটিত হয়েছিল এই সিনেমায় । শ'খানেক জীবন ও যে শিল্পের কাছে মাথা নত করে তা বোঝা যায় এই চলচ্চিত্রের মাধ্যমে । কিছু অমৃত ঠোঁটে নেয়া বাদ থাকত এই সিনেমাটি না দেখলে । যারা এই পর্যন্ত পড়লেন আমার এই অবাঞ্ছিত কথা গুলো, তাদেরকে অনুরোধ করি , সময় থাকলে দেখতে পারেন Francis Ford Coppola র এই অনবদ্য ও মহৎ সৃষ্টি , যা ছিল সময়ের চেয়ে অনেক কাল এগিয়ে থাকা এক কাজ ।

No comments